1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫০ হাজার টাকার অধিক নগদ অর্থ প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন শাহজাহানপুর থানার এক সাব-ইন্সপেক্টর

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করলেম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানার এক সাব-ইন্সপেক্টর।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল অনুমানিক ৫:১৫ ঘটিকায় শাহজাহানপুর থানাধীন মালিবাগ সোহাগ বাড কাউন্টারের বিপরীতে নূর সেনিটারি নামক দোকানের সামনের রাস্তায় ডিউটিরত অবস্থায় শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আশিকুর রহমান একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষণাৎ পথচারীদের উপস্থিতিতে টাকার বান্ডেলটি উদ্ধার করেন এবং গণনা করে দেখতে পান, সেখানে মোট ৫০,৪১০ টাকা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানিদের বিষয়টি অবহিত করার পাশাপাশি, তিনি জব্দ তালিকা তৈরি করে পরিত্যক্ত টাকাগুলো জব্দ করেন এবং টাকা হারানো ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে জানান, তিনি একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়ার পথে টাকা হারিয়ে ফেলেন। জিজ্ঞাসাবাদে তিনি টাকার পরিমাণ, বান্ডেলটির গঠন ও অন্যান্য বিবরণ সঠিকভাবে জানাতে সক্ষম হন।

প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এবং হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএম এর উপস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্তিস্বীকারপত্র গ্রহণ সাপেক্ষে প্রকৃত মালিক কাউসার আহম্মদের হাতে তার হারিয়ে যাওয়া অর্থ তুলে দেন এসআই আশিক।

এ সময় সাব-ইন্সপেক্টর আশিকের পেশাদারিত্ব ও সততায় মুগ্ধ হন উপস্থিত সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং