1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান (৩৪) ২। লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৬) ৩। হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলমারা চৌধুরী রিতা (৫৪) ৪। মহানগর উত্তর ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ মাকবুল হোসেন (৩৭) ৫। কলাবাগান থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুদ করিম (৬৩) ৬। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান (৭১)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ডিবি-লালবাগের লালবাগ জোনাল রাজধানীর মিরপুর থানার বেনারসি পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় শাহবাগ থানার এনেস্কো টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে, রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মালিবাগ এলাকা থেকে আলমারা চৌধুরী রিতাকে ও ধারাবাহিক অভিযানে মাকবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ করিমকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম । রবিবার দিবাগত রাত (৮ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ০২:৩০ ঘটিকায় ইস্কাটন এলাকা থেকে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং