1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ খ্রি.রাজধানীর বংশাল থানা এলাকা হতে ৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মো. ইউনুস আহাম্মেদ (৬৮) ।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বংশাল থানার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম ।

বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম এলাকায় ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে ৯/১ এসি রায় রোড হোল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ইউনুস আহাম্মেদকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং