1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ডিএমপিতে কর্মরত এসআইদের প্রতি পেশাদারিত্ব ,স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯৮ Time View

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ খ্রি.পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপস্থিত সাব-ইন্সপেক্টরদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তাই তদন্তের মানোন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ছিনতাই বেড়ে গেলে মানুষ অনিরাপদ বোধ করে। তাই ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করে বলেন , নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালন করতে হবে ।

অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষতা প্রমাণের বড় একটা সুযোগ। সে সুযোগ কাজে লাগাতে হবে। তাছাড়া সেবার মানসিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন তিনি। মামলার তদন্ত কার্য নির্দিষ্ট সময়ে শেষ করা ও ওয়ারেন্ট তামিলে আরো তৎপর হওয়ারও তাগিদ দেন তিনি।

ডিএমপিতে কর্মরত ২৩৪৪ জন এসআইদের মধ্যে দ্বিতীয় ধাপে ৪৪৪ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টরদের এরূপ ব্রিফিং প্রদান করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং