1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

নড়িয়ায় এক প্রবাসীর পরিবার নানান ভাবে নির্যাতনে শিকার

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩০৫ Time View

শরীয়তপুরের নড়িয়ায় জাহাঙ্গীর আলম নামে এক ইতালি প্রবাসীর পরিবার অন্য এক প্রতিবেশী প্রভাবশালী পরিবার কর্তৃক নানান ভাবে নির্যাতনে শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার মধ্যে ফেইসবুক আইডির মাধ্যমে ছবি পোস্ট করে নানান ধরনের অপপ্রচার মুলক লেখা লেখি করে সুনাম নস্ট করছে। আর তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করছে।
এব্যাপারে ভুক্তভোগী পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও অভিযোগকারী রুমা আলম বলেন, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুরি গ্রামের জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। জাহাঙ্গীর আলমের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মো. গিয়াস উদ্দিন হাওলাদার জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। স্থানীয়ভাবে ও আদালতের রায়ের পরেও গিয়াসউদ্দিন ও তার পরিবারের সদস্যরা কোনো ভাবে থামছে না। তারই ধারাবাহিকতায়
গত ১ আগস্ট বিকালে জমির সীমানা বেড়া ভেঙ্গে ফেলে এবং সম্পত্তিতে থাকা বিভিন্ন ফলগাছ (কলাগাছ, নারিকেল গাছ, পেপে গাছ ইত্যাদি ও কাঠ গাছ) কেটে ফেলে। আমি বাধা দিলে তাহারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে আমাকে মারধর করতে আসে। আর সম্পত্তি আমাদের ভোগ দখল করিতে দিবে না বলে হুমকি দেয়। এঘটনায় আমি নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ইতিমধ্যে গাছ কাটার বিষয়ে নিয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী রুমা আলম বলেন, আমার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। আমি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ীতে বসবাস করি। এই সুযোগে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছে। শুক্রবার বিকালে সীমানা বেড়া ভেঙ্গে গাছ কেটে ফেলেছে। আমি বাঁধা দেয়া আমাকে মারতে আসছে। আমি এর সঠিক বিচার চাই। এছাড়াও আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

তিনি আরও বলেন, গিয়াস উদ্দিন হাওলাদার তার ঘরের উপরে পরিকল্পিত ভাবে সিসি ক্যামেরা ফিট করিয়া আমাদের যাতায়াতের সময়ের ছবি তুলে তার ইতালি প্রবাসী ছেলে জাকির হোসেনের ফেইসবুক আইডির মাধ্যমে উক্ত ছবি পোস্ট করে নানান ধরনের অপপ্রচার মুলক লেখা লেখি করে আমাদের পরিবারের সুনাম নস্ট করছে। আমি তাদের উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে শফিক মাঝি নামক আরও এক ভুক্তভোগী বলেন, গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী জাকির হোসেনের ফেইসবুক আইডির মাধ্যমে আমার ও আমাদের আত্মীয় স্বজনের নামে নানান ধরনের অপপ্রচার মুলক লেখা লেখি করে সুনাম নস্ট করছে। আমি ন্যায় বিচারের আশায় এবিষয়ে থানার অভিযোগও করেছি। আমি অপপ্রচারকারীর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যদের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং