1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ফেসবুক পেইজের মাধ্যমে ইলিশ বিক্রির নামে প্রতারণা; নিউমার্কেট থানা পুলিশ কর্তৃক গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৮ Time View

ঢাকা, ০৮ আগস্ট ২০২৫ খ্রি.সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ সিফাত মোল্লা (২৫) ও ২। মোঃ মাসুম বেগ (২৫)।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, ৫ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন নিউমার্কেটের ১নং গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় “চাঁদপুর ইলিশ ঘাট” নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রেফতারকৃতদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাকিং এ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ঐ ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা য়ায়, মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরই প্রেক্ষিতে নিউমার্কেট থানার একটি আভিযানিক দল বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মোঃ সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ০৫:১৫ ঘটিকায় মোঃ মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃহ চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং