1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০৭ Time View

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু
প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি সুরুজ আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরদার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের মাঝে ২ শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশ সবুজ করা প্রয়োজন।
বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাপমাত্রা ঠিক রাখাসহ বিভিন্ন ভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আতাউর রহমান ফাউন্ডেশন
বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খান বলেন, ৩ বছর ধরে এই ফাউন্ডেশন বিনামূল্যে ফলদ গাছ রোপণ করে আসছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করা এবং স্থানীয় মানুষদের উপকারে আনা, যাতে তারা দীর্ঘমেয়াদে ফল, বিশুদ্ধ বাতাস ও প্রাকৃতিক ভারসাম্য লাভ করতে পারে। ফাউন্ডেশন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এই ফলজ গাছগুলো সরবরাহ করছে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিতে যতদিন প্রয়োজন, ততদিন চলবে বলে
দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

সংগঠনের সভাপতি মো.সুরুজ আহম্মেদ খান বলেন, আতাউর রহমান খান ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এবার বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষ বৃক্ষরোপনে উদ্দুদ্ধ করার চেষ্টা করছি। এই ফাউন্ডেশন আগামী দিনেও ভালো কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং