1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

শরীয়তপুরের রুদ্রকরে অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দ্বারা মাটি কাটা বন্ধের দাবি

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৫ Time View

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী এলাকায় নেছার উদ্দিন বেপারী কর্তৃক অবৈধ পন্থায় মাইনদ্দিন মল্লিকের ড্রেজার মেশিন দ্বারা মাটি কাটা ও ভরাট বন্ধের দাবি করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে আসলাম সরদার নামক এক ব্যক্তি শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী আসলাম সরদার জানান, শরীয়তপুর সদর রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী এলাকায় মাইনদ্দিন মল্লিক নামে
এক প্রভাবশালী অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমির মাটির উত্তোলন করে বিক্রি চলছে। এতে করে আশপাশের কয়েক এক একর ফসলীসহ পূর্ব সোনামুখী দারুস সুন্নাহ মাদ্রাসাটি ক্ষতির সম্ভবনা রয়েছে। এঘটনায় এলাকাবাসীর পক্ষে নেছার উদ্দিন বেপারী শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একটি অভিযোগ করছেন।

এব্যাপারে আসলাম সরদার বলেন, এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে ওই এলাকায় বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। ফসলি জমির মাটি দেরারসে উত্তোলন করে বিক্রি করছে। ফলে ফসলী জমি ভেঙে পড়ার আশঙ্কা করছি। এসব এলাকার জমিতে প্রতি বছর প্রচুর ফসল উৎপাদন হয়। চাষাবাদই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। অতিদ্রুত ওই অবৈধ ড্রেজার অপসারণ চাই। পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এব্যাপারে অভিযুক্ত নেছার উদ্দিন বেপারীর বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, প্রশাসন ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থান রয়েছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। অবৈধভাবে মাটির উত্তোলনকারীরা কোনো ভাবে ছাড় পাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং