1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

মাগুরায় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে প্রতীকী ম্যারাথন ও স্মারক গাছের চারা বিতরণ

এস. এম. ফারহান মহম্মদপুর (মাগুরা)
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৫১ Time View

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫”-এর অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালে মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।

সকাল ৭টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া এই ম্যারাথনটি ভায়না মোড় ও ঢাকা রোড হয়ে শেষ হয় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে।

উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম। ম্যারাথনে অংশগ্রহণ করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার মানুষ।

এই আয়োজনে মাগুরার গৌরবময় ইতিহাস, বিশেষ করে ‘জুলাই শহিদদের’ আত্মত্যাগ ও বীরত্বগাঁথা স্মরণ করা হয়।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মাঝে স্মারক হিসেবে পরিবেশবান্ধব নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে শহীদ আহাদ-এর পিতা ইউনুস বিম্বাসের হাতে একটি চারা তুলে দেওয়া হয়, যা ‘সবুজ বিপ্লবের’ প্রতীক হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং