মাগুরার মহম্মদপুরে বিষধর সাপে কেটে লামিমা জাকিয়া (১৩) নামের মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাত দশটার দিকে উপজেলার দাতিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। লামিমা ওই গ্রামের মামুন শেখের ছেলে ও বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, লামিমা রোববার রাতে খাবার খেয়ে তার বেডরুমে শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার আগেই হঠাৎ তাকে একটি সাপে কামড় মারে। বিষয়টি সে বুঝতে পেরে চিৎকার দিলে তার বাবা-মা ও স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে মোঃ আবির হোসেন নামের একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে বারোটার দিকে খালিয়া গ্রাম এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, লামিমা জাকিয়ার বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।