1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা অ্যাড. ফিরোজের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩০৬ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণ অধিকার পরিষদ
থেকে মনোনয়ন প্রত্যাশী দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী দলীয় নেতাকর্মীদের নিয়ে ট্রাক প্রতিকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। বুধবার (২ জুলাই) দিনব্যাপি শরীয়তপুর কোর্ট এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

গনসংযোগকালে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন,আমরা জননেতা ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সারাদেশে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটাধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের উন্নয়নের লক্ষ্যে আমি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আর আমি বিজয়ী হতে পারলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত শরীয়তপুর গঠনে কাজ করবো, ইনশাআল্লাহ।

এসময় তাঁর সঙ্গে শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি
অ্যাডভোকেট জাকির হোসেন (দুলাল), যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাদবর কাউসার হোসেন, যুব নেতা রাকিবুল হাসান সনেট,বিলাল হোসেন বাঘা, মহিউদ্দিন আহমেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং