1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে কবর জিয়ারত

এস. এম. ফারহান মাগুরার মহম্মদপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৬৯ Time View

আজ ১লা জুলাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সুমন ও শহীদ আহাদের কবর জিয়ারত করেছেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ছাত্র প্রতিনিধিরা।

উপজেলা সমন্বয়ক মেহেদি হাসান মামুন-এর নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহীদদের কবরস্থানে গিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তারা শহীদদের পরিবারের খোঁজখবরও নেন এবং কিছু সময় নীরবতা পালন করেন তাঁদের স্মরণে।

ছাত্র প্রতিনিধিরা জানান,
“আজ ১ জুলাই, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি শহীদ আহাদ ও শহীদ সুমনকে। তাঁদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং দোয়া করি—আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসীব করেন।”

তারা আরও বলেন,

“জুলাই মাস আমাদের ইতিহাসে একটি বেদনার মাস। আজ আফসোসের সাথে বলতে হয়, ‘জুলাই বিক্রি হয়ে গেছে’। তবে আমরা হাল ছাড়ি না। আমরা বিশ্বাস করি, শহীদদের রক্ত বৃথা যাবে না। এই নিভে যাওয়া ছাই একদিন আগুন হয়ে জ্বলে উঠবে ইনসাফের বাংলাদেশে—সেই স্বপ্ন আমরা এখনও বুকে ধরে রেখেছি।”

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ন্যায় ও সাম্যের সমাজ গঠনে ভূমিকা রাখবে।

এই কর্মসূচির মাধ্যমে ছাত্র সমাজ তাদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলো—
“রক্তদানের ইতিহাসে আমরা উত্তরাধিকারী হবো, বিশ্বাসঘাতকতায় নয়!”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং