1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪

মহম্মদপুরে মায়ের সাথে অভিমান করে শিশু কন্যার আত্মহত্যা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৯ Time View

মাগুরার মহম্মদপুরে মায়ের সঙ্গে অভিমান করে আফসানা ইসলাম জীদনী (১২) নামের এক শিশু কন্যা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আফসানা জীদনী ওই গ্রামের মো. হাফিজার মোল্যার মেয়ে এবং পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

নিহতের স্বজন দিলরুবা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আফসানা তার ছোট ভাই জিসানের (৫) সাথে মনোমালিন্য হয়। বিষয়টি জানতে পেরে ওদের মা আফসানাকে রাগারাগি করে৷ মায়ের রাগ করার বিষয়টি আফসানা ভালো ভাবে নেইনি। পরে পড়তে বসার কথা বলে ঘরে গিয়ে আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। কিছুক্ষণ পরে তাকে খাবার খেতে ডাক দিলে কোন সাড়াশব্দ দেয় না। বিষয়টি সন্দেহজনক মনে হলে তার গিয়ে ঘরে খোঁজ নিতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে বিষয়টি সবাইকে জানালে স্থানীয় লোকজন উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং