1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪

বিজেপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হলেন দেওয়ান মুহাম্মদ রফিক

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৫ Time View

পুরান ঢাকায় বেড়ে ওঠা চাঁদপুরের কৃতিসন্তান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ মে) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ঢাকা মহানগর দক্ষিণকে আদর্শিক রাজনৈতিক নগর হিসেবে গড়ে তোলার কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

এদিকে, দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম বিজেপির ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, সহকারী অধ্যাপক দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম, বিজেপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং