1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪

ক্যান্টনমেন্ট এলাকায় চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ পাঁচ পেশাদার চোরকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৭ Time View

ঢাকা, ১ মে ২০২৫ খ্রি.রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত পাঁচ পেশাদার চোরকে গ্রেফতার করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহ আলম (২২) ২. মোঃ সাব্বির হোসেন (২০) ৩. মোঃ রাজু ৪. মোঃ মুরাদ (২১) ও ৫. মোঃ স্বপন মিয়া (২৫)।

গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল, ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকা থেকে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা জনৈক মোঃ আলী আকবর এর বাসার গ্রিল কেটে প্রবেশ করে। তারা ১৯ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোন এবং নগদ ১২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী আলী আকবরের অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম এর নেতৃত্বে থানার একটি টিম গত (২৮ এপ্রিল ২০২৫খ্রি.) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, দুটি জোড়া স্বর্ণের হাতের বালা, এক জোড়া রূপার উপর স্বর্ণের কালার করা হাতের বালা, দুই জোড়া সিটি গোল্ডের হাতের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুঁড়ি, একটি চোরাই মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা, গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা চুরির ঘটনার সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্টু তদন্ত ও চুরির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং