1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪

শরীয়তপুরে আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মামলার আসামী হলেন প্রবাসী

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৭২ Time View

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত ব্যক্তিকে
বাঁচাতে গিয়ে আজিজুল বেপারী নামে এক সৌদি আরব প্রবাসীকে মামলার আসামী করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সকালে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

ভুক্তভোগী আজিজুল বেপারী জানান, গত ২৬ এপ্রিল দুপুরে শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় স্থানীয় কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান আহত হয়ে একই এলাকার আনিস উদ্দিন বেপারীর ছেলে আজিজুল বেপারীর বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে আজিজুল বেপারী আহত নাজমুলকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আজিজুলের ওপর হামলা করে। পরে গত ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের নামে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাসে থাকি। কিছুদিন আগে আমি ছুটিতে দেশে এসেছি। গত ২৬ এপ্রিল দুপুরে কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল আহত হয়ে আমার বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আমার ওপর হামলা করে। এখন আবার আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে মামলার বাদী আবুল কাশেম ভেন্ডারের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং