1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এর সঙ্গে International Foundation for Electoral Systems এর প্রতিনিধি দলের সাক্ষাত। হাতিরঝিল থানার ওসি ও এসএই ক্লোজড ৬২ টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার আদালতের পরোয়ানা বাস্তবায়নে গাফিলতির অভিযোগ: মহম্মদপুর থানার ওসিকে ঘিরে বিতর্ক সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার-ডিবি প্রধান গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার-পাঁচ

মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৬ Time View

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়তে পারিবারিক সচেতনতার পাশাপাশি মাদক নির্ভরশীলদের সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে হলে চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অভিভাবকদের সঠিক ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। শনিবার (২২ মার্চ) রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ফ্যামিলি এডুকেশন সভায় চিকিৎসারত পরিবারদের এমন পরামর্শ দেন বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে উক্ত সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ডাঃ মোঃ আখতারুজ্জামান সেলিম। এসময় তিনি বলেন-মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা নিয়ে অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে কিছু ভুল ধারণা বিরাজমান। মাদক নির্ভরশীলতা যে একটি জটিল পুন:আসক্তিমূলক মস্তিস্কের রোগ সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের অনেকেরই নাই। যার ফলে অধিকাংশ মাদক নির্ভরশীল ব্যক্তি পূর্ণ মেয়াদে চিকিৎসা গ্রহণ করছে না। ফলে ফলপ্রসূ চিকিৎসা ব্যাহত হচ্ছে। তিনি আরোও বলেন, এই আসক্তি মূলক প্রক্রিয়া থেকে উত্তরণের জন্য পরিবারের ভুমিকা অতীব গুরুত্বপূর্ণ। সবার আগে পরিবারকে এগিয়ে আসতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার মোসাঃ মানুয়ারা, সহকারী সেন্টার ম্যানেজার রোজিনা খাতুন, কাউন্সেলর ফাতেমা তাশরিন মিতু ও মাহমুদা আলম, কেস ম্যানেজার শরিফা খাতুনসহ চিকিৎসারত ক্লায়েন্টের ২২ জন অভিভাবক।

এসময় চিকিৎসারতদের অভিভাবকরা বলেন, মাদক নির্ভরশীল রোগ শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত ক্ষতি সাধন করে না একাধারে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিও সাধন করে থাকে। এটি একটি অসংক্রামক রোগ মনে হলেও আসলে তা একটি সংক্রমক রোগ যা একজনের থেকে অন্য জনে ছড়ায়। উপরন্তু এই রোগটি শারীরিকভাবে ছোঁয়াচে না হলেও এটি অন্যদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি সাধন করে। তাই আমরা এই সমস্যাকে ছোঁয়াচে বলতে পারি।

উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল ব্যক্তিদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী চিকিৎসা খুব গুরুত্বপূর্ন যা ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে অবস্থিত আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থতার জন্য চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং