1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

নলতায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টার মূল আসামিসহ দু’জন গ্রেফতার

তরিকুল ইসলম, নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪৬ Time View

সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ১নং আসামি উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের ছেলে বখাটে আশরাফুল ইসলাম অমিতকে জনতার সহায়তায় নলতা থেকে এবং মামলার ৪নং আসামি ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের ছেলে আব্দুর রউফকে (৫৫) বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে হত্যাচেষ্টার ঘটনায় মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮থেকে ১০জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম সামাদের পিতা ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখ (৫২)।

এজাহার সূত্রে জানা গেছে, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় আশরাফুল ইসলাম অমিত (২১) ও অন্যান্য আসামিরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় যার নং-৮, তারিখ: ১৪/০৩/২৫ খ্রি.।

হত্যচেষ্টার ঘটনায় দুই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানা জানান, মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, শুক্রবার (১৪ মার্চ) জুমআ’র নামাজের পর সাইফুল ইসলামকে হত্যাচেষ্টার সাথে জড়িত বখাটে মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতসহ সকল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্দ্রনগর গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং