1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বেইলি রোড থেকে ছয় লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার-২: ডিবি

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫৩ Time View

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ বাপ্পী মল্লিক (৩৭) ও ২। মোঃ রুবেল মিয়া (৩৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১২:১০ ঘটিকায় রমনা থানাধীন বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন এর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ মঙ্গলবার (৪ মার্চ ২০২৫ খ্রি.) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২:১০ ঘটিকায় উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। অভিযানকালে মাদক কারবারি বাপ্পী মল্লিক ও রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃতরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং