1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন

মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ; এ নিয়ে এই ঘটনায় মোট গ্রেফতার ৫

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ Time View

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় রুজুকৃত মামলার অন্যতম আসামি সাঈদ ফজলুল করিম স্বপন (৪২)কে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ২:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) উক্ত মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি।

থানা সূত্রে আরও জানা যায়, আলোচিত এই মামলাটি তদন্তকালে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন ভিডিও পর্যালোচনায় উক্ত সংঘর্ষে রুপাইয়া শ্রেষ্ঠার উপর আঘাতকারী সাঈদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয়। অতঃপর তথ্য ও প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, উক্ত সংঘর্ষের ঘটনায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে এজাহারনামীয় আসামি আরিফ আল খবির (৩৮) এবং মোঃ আব্বাস (২৪) কে গ্রেফতার করেছিলো মতিঝিল থানা পুলিশ। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২.১০ ঘটিকায় মোঃ হাবিবুর রহমানকে এবং ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃত স্বপনকে মতিঝিল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং