1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

গলাচিপায় ১৫৯২ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহানারা গ্রেফতার

পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

পটুয়াখালীর গলাচিপায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহানারা বেগম (৪৮) কে ১৫৯২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বুধবার সকালে এক প্রেস ব্রিফিংএ গ্রেফতার ও মাদক জব্দের তথ্য বিস্তারিত জানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন।

জানা যায়, গলাচিপা থানার অফিসার ইনচার্জের (ওসি) আশাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়। অভিযানে ছিলেন এসআই বেল্লাল হোসেন, এসআই হাসিবুর রহমান তুষার, এএসআই সাইদুল ইসলাম ও এএসআই হুমায়ুন। এসময় জাহানারা বেগমের বাসা থেকে ১৫৯২ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৭৭ হাজার টাকা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাহানারা বেগম গলাচিপা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। এ কাজে তার সহযোগী ছেলে ওয়াহিদ প্যাদা, যিনি একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহানারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, জাহানারা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, যার ফলে এলাকার যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছিল। তার গ্রেফতারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং