1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৩,ডিবি-লালবাগ

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২২০ Time View

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাঈদ (৩৬), ২। মোঃ হৃদয় সরকার (২৭) ও ৩। মোঃ আনোয়ার হোসেন (২৪)।
আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৬:০০ ঘটিকায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি- লালবাগ বিভাগের একটি চৌকস দল।
ডিবি-লালবাগ সূত্র জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন ও পলাতক চারজনের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখে আসছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং