1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

নরসিংদীর বেলাব থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View

নরসিংদীর বেলাবতে নিখোঁজের একদিন পর কাঞ্চন মিয়া (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে ওসি জানান,সকালে সড়কের পাশের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। এরই মধ্যে বেলাব থানা এলাকার ধানক্ষেতে তার মরদেহের খোঁজ পাওয়া গেলেও তার অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারনা পুলিশ ও স্বজনদের।
বেলাব থানার অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান
জানান,এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ ও ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং