1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

মনোহরদীতে ভোটার তথ্য হালনাগাদ শুরু হচ্ছে আজ

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫১৬ Time View

সারাদেশের ন্যায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ।
সোমবার(২০ জানুয়ারি)আজ থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। গোটা উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে একযোগে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য ২৬ জন সুপারভাইজার ও ১১৭ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ, মৃত ব্যক্তিকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্য নির্ধারিত শীটে সন্নিবেশিত করবেন। তাদের গ্রহণকৃত তথ্যের আলোকে খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে।
রবিবার বিকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিষ্ট্রেশন অফিসার ও মনোহরদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম।
তিনি বলেন, আমাদের তথ্য সংগ্রহকারীরা যথাযথভাবে ভোটারদের তথ্যাদি যাচাই করে তা হালনাগাদ করবেন। ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী যে কোন ব্যক্তিই ভোটার হতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন, কোন পাবলিক পরীক্ষার সনদ, অভিভাবকের এনআইডি প্রমানক হিসেবে ব্যবহৃত হবে। মৃত ব্যক্তির তথ্য পাওয়া গেলে তাকে তালিকা থেকে কর্তন করা হবে।জনসচেতনতা ও ভোটার হতে আগ্রহ তৈরির জন্য ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা হয়েছে।
হালনাগাদ কার্যক্রম শেষে মার্চের শুরুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এর আগে ১৬ জানুয়ারী দিনব্যাপী তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং