1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

নরসিংদীর বেলাবতে রিভলভারসহ মা ও মেয়ে গ্রেফতার

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ Time View

নরসিংদীর বেলাবতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৬জানুয়ারী) সকাল ৭ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থান হতে গ্রেফতারকরা হয়। তাদের
গ্রেফতারকৃতরা হলো- হাফিজুল ইসলামরে মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। তারা উভয়ই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)সকালে গ্রেফতারকৃত মা মেয়ে
ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদে তারা জানান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং