1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

মনোহরদীতে ৪৬ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

নরসিংদীর মনোহরদীতে“জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড,বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী)সকালে উপজেলা প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অলিম্পিয়াড,বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলায় স্কুল শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপ এবং কলেজ শিক্ষার্থীরা সিনিয়র গ্রুপে অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।
উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন স্কুল কর্তৃক আয়োজিত বিজ্ঞান স্টল পরিদর্শন করেন এবং তাঁদের ভূয়সী প্রশংসা করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব হাসান,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার আব্দুল জলিলসহ উপজেলার অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং