1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে ডিবি

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ Time View

রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে ডিএমপি ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম: ০১। মোঃ বশির হাসান (১৯) ও ০২। মোঃ সাইফুল ইসলাম (২০)।
গতকাল শনিবার (১১ জানুয়ারি ২০২৫) ভোর ০৪.২৫ ঘটিকায় তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।
ডিবি-তেজগাঁও সূত্রে জানা যায়, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকা সংলগ্ন কারওয়ান বাজার থেকে এয়ারপোর্টগামী রাস্তার উপর কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য ট্রাকসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বশির ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৪ (চব্বিশ) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ কৌশলে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং