1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না-আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

গতকাল শনিবার(১১ জানুয়ারি)দুপুরে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা। সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পাশ্ববর্তী দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিছে। পরে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ১০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক উজ্জল,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং