1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মাদক থেকে সুস্থ্যতা ধরে রাখতে পুনঃআসক্তি প্রতিরোধ করতে হবে

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

সারা বিশব্যাপী মাদক নির্ভরশীলতা একটি বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। বাংলাদেশেও মাদক নির্ভরশীলতা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। মাদক নির্ভরশীলতা একটি জটিল ও পুনঃআসক্তিমূলক মস্তিষ্কের রোগ। যেহেতু মাদক নির্ভরশীলতা একটি ক্রমবর্ধমান, দীর্ঘস্থায়ী এবং মারাত্মক অবস্থা তাই মাদক থেকে সুস্থ্যতা ধরে রাখতে পুনঃআসক্তি প্রতিরোধ করতে হবে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে রিল্যাপ্স প্রতিরোধে পরিবারের ভূমিকা শীর্ষক পারিবারিক সভায় এসব কথা বলেন বক্তারা।
উক্ত সভায় মূল বক্তব্য উপস্থাপনা করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মনোচিকিৎসক ডা: মো: আখতারুজ্জামান সেলিম। তিনি তার উপস্থাপনায় মাদক নির্ভরশীলদের চিকিৎসা পদ্ধতি, ল্যাপ্স, রিল্যাপ্স, রিল্যাপ্স ফ্যাক্টর, রিল্যাপ্স প্রতিরোধের কৌশল এবং এক্ষেত্রে পরিবারের কার্যকারী ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
এসময় কেন্দ্রটির কাউন্সেলর ফাতেমা তাসরিন মিতু ও মাহমুদা আলম, কেস ম্যানেজার শরিফা খাতুন এবং সহকারী কেন্দ্র ব্যবস্থাপক রোজিনা খাতুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল ব্যক্তিরে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থতার জন্য সেবা দিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং