1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বনশ্রীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রিন্টু গ্রেফতার

মো:বেলাল হোসেন- স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল সদরের সাবেক দু’বারের উপজেলা চেয়ারম্যান এবং বরিশাল চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু (৬০) কে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গতকাল রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) রাত ৯:০০ঘটিকায় খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ৫ নং রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর দাড়ালো অস্ত্র-সস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নং রোডের ৫৬ নং বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন ভিকটিম মোছাঃ মায়া ইসলাম (৫১)। আহত মায়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই ২০২৪ তারিখে মায়া ইসলাম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত সাইদুর রহমান রিন্টুর বিরুদ্ধে খিলগাঁও থানার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং