1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে: অতি:পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী

বাবুল আকতার বাবু-স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী বলেছেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। এজন্য আমাদের যা করা দরকার তাই করবো। আমরা শুধু আপনাদেরকে আমাদের পাশে চাই।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকালে কলাবাগানের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নই। আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে। আমরা আপনাদের কতটুকু নিরাপত্তা ও সেবা দিতে পারি এটাই আমাদের জবাবদিহিতা। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ অন্যতম সহায়ক শক্তি। সেই সহায়ক শক্তি পাশে থাকলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। আপনাদের বাসায় ও প্রতিষ্ঠানে সিসিটিভি রয়েছে তার ব্যাকআপ আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। যাতে পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আমরা সেই সিসিটিভির সহায়তা নিতে পারি।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য নির্ভয়ে দিয়ে সহযোগিতা করুন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই বিপ্লবকে আমাদের মনে প্রাণে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও কলাবাগান থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপস্থিত মনিরুজ্জামান বলেন, মতবিনিময় সভা আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমরা চাই প্রশাসন ও জনগণ একসাথে কাজ করুক। এতে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা সহজ হবে। আমরা আপনাদের পাশে আছি।
মতবিনিময় সভায় ডিএমপির রমনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং