1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী নিহত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘটনায় বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল মোল্লা সুজন(৩১) নিহত হয়েছেন।
রোববার(২৯ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে কর্মরত ছিলেন।
তিনি শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।
জানা গেছে,উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা ঘটনার সময় মটরসাইকেল যোগে অফিসিয়াল কাজে বটেশ্বর গ্রামে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টর(ইছারমাথার) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিহত ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ মমতাজ সরকার বলেন,আমাদের হাসপাতালে আনার পর তাকে জীবিত পাইনি। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার জানান,অফিসিয়াল কাজে সকালে বের হোন ফয়সাল। দুইটা পাঁচ মিনিটে খবর পেয়েছি দূর্ঘটনা হয়েছে।
বেলাব থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মাহবুবুর রহমান বলেন,উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক মাহেন্দ্রটি আটক আছে। চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং