1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার-৪,ডিবি-ওয়ারী

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। মো: রাকিব হোসেন আরিফ (১৯), ২। মো: রাহাত (১৯), ৩। মো: আরিয়ান আহমেদ (২০) ও ৪। মো: তানভীর (১৯)। গ্রেফতারের সময়ে তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো স্টিলের কাঁচি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ভোর ০৫:৫০ ঘটিকায় রাজধানীর ওয়ারীর টিকাটুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় ডিবি ওয়ারী বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে টিকাটুলি এলাকার সায়েদাবাদগামী রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ছিনতাইকারীদের গ্রেফতারে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ছিনতাইকারী চক্রের রাকিব, রাহাত, আরিয়ান ও তানভীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে রাকিবের কাছ থেকে একটি ধারালো স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু করা হয়েছে।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পথচারীদের গতিরোধ করে ধারালো কাঁচির ভয় দেখিয়ে তাদের নিকট থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করতো। ঘটনার সময় তারা ছিনতাই করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং