1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

জাজিরা উপজেলা বিএনপির মতবিনিময় সভা

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বিএনপির সঙ্গে নাওডোবা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় জাজিরা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুরুজ মাদবরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. রুবেল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশীদ সিকদার। প্রধান বক্তা ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম,পৌরসভা বিএনপির সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন। সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব স্বপন মুন্সি, জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ।
অনুষ্ঠানে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর সরদারের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানান।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দও তাদেরকে ভালোবাসায় এবং ফুলের মালা দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পালেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান স্বপন হাওলাদার, যুবদল নেতা শেখ রুবেল, বিকেনগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মাঝি, বিকেনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তারা আরও বলেন, জাজিরা তথা শরীয়তপুরের বিএনপিতে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালুর অবদান অপরিসীম। আমরা তার নেতৃত্বেই এগিয়ে যেতে চাই। আর আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই। বিএনপি পরিবার সবাই এক থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং