1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

রাজধানীর বাড্ডা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মো: মাসুক মিয়া (২৭) ও রোমান (২৮)।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৩:৩০ ঘটিকায় মধ্য বাড্ডার একটি বাসায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দুজনের হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার দুপুরে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, মধ্য বাড্ডার একটি বাসায় বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বিক্রয়ের উদ্দেশে মজুদ করে রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে টিমলিডার সহকারী পুলিশ কমিশনার মো: মাসুদ রানা এর নেতৃত্বে গোয়েন্দা টিমটি উক্ত বাসায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মাসুক মিয়া ও রোমানকে গ্রেফতার করা হয়। এসময় সেই বাসায় তল্লাশি করে ডিবি পুলিশ দুটি ট্রাভেল ব্যাগের মধ্য থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া তাদের হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোনসেটও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন জায়গায় বিক্র‍য় করে থাকে। উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং