1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ৩

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম-১। শাওন আলী (১৮) ২। হৃদয় বাবু (১৯) ও ৩। রাকিবুল হাসান (১৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় আফতাবনগরের এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে শাওন ও হৃদয়ের নিকট থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো।
বাড্ডা থানার মামলায় গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং