1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম বলেছেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে।
আজ রবিবার (২২ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকেলে খিলগাঁও ফরচুন কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও খিলগাঁও থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না, পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আইনানুযায়ী পালন করবে। আমরা যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি সেজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। আপনারা নির্ভয়ে থানায় যাবেন। থানা এলাকায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে থানার অফিসার ইনচার্জ, সহকারী পুলিশ কমিশনার বা উপ-পুলিশ কমিশনারকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনারা আমাদের ৫ আগস্টের পর যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও খিলগাঁও এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপস্থিত একজন সম্মানিত নাগরিক বলেন, খিলগাঁওয়ে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং বড় ধরণের সমস্যা। এক্ষেত্রে পুলিশ ও জনগণ একে অন্যের সহায়ক হিসেবে কাজ করবো।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলী, বিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং