1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

কালিগঞ্জে নয়টি ইউনিয়নের জামায়াতের নব-নির্বাচিত আমীরদের শপথ অনুষ্ঠিত

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

জামায়াত ইসলামি বাংলাদেশের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ২০২৫-২৬ সেশনের নব-নির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) বেলা ৪ টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের অফিসে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
জামায়াতের উপজেলা আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোসলেম উদ্দিন। এছাড়াও উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্যসহ ইউনিয়নের টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসমায় ইউনিয়ন ভিত্তিক নব-নির্বাচিত আমীর হিসেবে শপথ নিলেন মাষ্টার ইবরাহীয় বাহারী (কৃষ্ণনগর), মাহফিজুর রহমান, দক্ষিণ (চাম্পাফুল), মাওঃ রওশন আলী (শ্রীপুর), শিক্ষক আকবার হোসেন (নলতা), আব্দুল ওয়াজেদ গাজী (তারালী), মাওঃ আবুল ফারাহ সিদ্দিকী (ভাড়াসিমলা), মঞ্জুর মোর্শেদ (মথুরেশপুর), কারী আফতাবুজ্জামান (রতনপুর) এবং শিক্ষক নূরুল হক (মৌতলা)।
নব-নির্বাচিত আমীরদের ইমারতের শপথবাক্য পাঠ করান কালিগঞ্জ উপজেলা আমীর জনাব মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং