1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার-৩

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়ি হতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় শিবপুর থানার মামলায় মোঃ ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং