1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

ছিনতাইকারী চক্রের ত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৩, ডিবি-গুলশান

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

রাজধানীর ভাটারা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ডিবি গুলশান-বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ আল-আমিন ওরফে হৃদয় (২৩), ২। মোহাম্মদ
জসিম উদ্দিন (২২) ও ৩। মোঃ দেলোয়ার হোসেন (২০)। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি ও একটি নাইলনের দড়ি উদ্ধার করা হয়।
আজ রবিবার (৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:৪৫ ঘটিকায় ভাটারার ছোলমাইদ বসুমতি
মেলার খেলার মাঠের পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
ডিবি গুলশান সূত্র জানায়, রবিবার (৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:১০ ঘটিকায় ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছোলমাইদ বসুমতি মেলার মাঠের পাশে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় আল-আমিন, জসিম ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এসময় আরও ৪/৫ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে ঢাকা মহাগনগর এলাকায় ডাকাতি ও ছিনতাই কাজের পাশাপাশি অবৈধ মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং