1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

গুলশানে ১২০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

রাজধানীর গুলশান এলাকা থেকে ১২০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- রিপন ঢালী (২৫)।

শনিবার (০৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ৮:৪৫ ঘটিকায় গুলশান থানার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি গুলশান ১নং গোলচত্বর থেকে একটি প্রাইভেটকার যোগে মাদকসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন পুলিশ প্লাজা কনকর্ডের সামনে গুলশান থেকে হাতিরঝিলগামী পাকা রাস্তার উপর অবস্থান নেয় ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। উক্ত প্রাইভেটকারটিকে সনাক্তের পর ডিবির টিম প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকারটি ডান পাশের আইল্যান্ডে লেগে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেটকারটি থামার সাথে সাথে চালকের পেছনের সিটে থাকা একজন দৌঁড়ে পালিয়ে যায়। এমতাবস্থায় প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তল্লাশী করে প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ১৪টি কাগজের কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। এঘটনায় গাড়ির চালক রিপন ঢালী (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন ঢালী ও পলাতক বাশারের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রিপন ঢালী পলাতক আসামি বাশারের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গুলশান এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছে। উদ্ধারকৃত বিদেশি মদ তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করেছে।

গুলশান থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি বাশারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং