1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মনোহরদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময় অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(৩ ডিসেম্বর)সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন,সুন্দর ও আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রেসক্লাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,আপনাদের সহযোগিতা পেলে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ইনশাআল্লাহ্ উপজেলাতে সাংবাদিকতার নামে কেউ যেন দালালী করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
মনোহরদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান সাংবাদিকবৃন্দের বক্তব্যগুলো মনযোগ দিয়ে শুনেন এবং আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতিরোধে উপজেলা প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরাশেদুল হাসান মাহমুদ,উপজেলা ভেটেনারী কর্মকর্তা,ডা.শামীম আহমেদ,উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা,মো.জাসেদুল ইসলাম সহ অন্যান্য সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ আজমেরী সুলতানা,সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল,সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,দপ্তর সম্পাদক মো.নজরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম,সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান,অলি উল্লাহ্,মাওঃমো.তৈয়বুর রহমান ফরায়েজী,জাকির হোসেন,ইব্রাহিম খলীল,হুমায়ুন কবীর,মো.কাওসার মাহমূদ,লাকী আক্তার,মো.হিমেল,ইব্রাহিম মৃধা,পিংকী দাস,আল-ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং