1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্যসহ চার চোরাকারবারী আটক

মো. রুহেল আহম্মেদ: স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৩ Time View

নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদক পাচার ও চোরাচালান রোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনায় মাদকদ্রব্যসহ চার চোরাকারবারীকে আটক করেছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭টায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. সুলতান খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬০ নম্বরের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফায়ারডিল, ০৬ বোতল ভারতীয় মদ, দুটি পুরাতন মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ডসহ চারজন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারীরা হলেন মো. ফিরোজ হোসেন, যার পিতা মো. আজাহার আলী এবং বাড়ি পত্নীতলা উপজেলার পাটিআমলা গ্রামে। এছাড়া মো. মতিয়ার হোসেন, পিতা মো. তাজিম উদ্দিন, যার বাড়ি চকমুলী গ্রামে। শ্রী পাউলুস হাসদা, পিতা মৃত জিল্লু হাসদা, যার বাড়ি চক নন্দল গ্রামে এবং মিঠু হাসদা, পিতা সরকার হাসদা, যিনি চক নন্দল গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর সিজার মূল্য ধরা হয়েছে ২,৯৯,০০০ টাকা। আটক চোরাকারবারীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আটক মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “নওগাঁ সীমান্তে মাদক পাচার, গরু পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। আমাদের প্রতিটি সদস্য দেশের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত। এমন অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। স্থানীয় জনগণ বিজিবি’র এই কার্যক্রমের প্রশংসা করেছে এবং এটি সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং