1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

নওগাঁয় সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯২০ Time View

দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। রোববার (১ ডিসেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই এক হয়ে পুলিশকে সহযোগিতা করলে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণ হবে।
ডিআইজি আলমগীর বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা ফিরে এসেছে সেটি ধরে রাখতে হবে। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, এ রেঞ্জের পুলিশ সদস্যদের আর ভয়ের কারণ নেই। পুলিশ আগের মতোই আছে। পুলিশ আর ভীত নয়। এখানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনীর পোশাক আলাদা হলেও দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করছি। কাজের ধরনে পরিবর্তন আনতে পারলে জনগণ পুলিশকে সবসময়ই সহযোগিতা করবে।
এর আগে জেলা বিএনপির আহ্বায়ক তার বক্তব্যে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িতরা যেই দলেরই হোক না কেন সেটি বিবেচনায় না নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নওগাঁ পুলিশ সুপার কুতুব উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র ও যুব জনতা ঐক্য পরিষদের আহবায়ক ইমরুল আখিয়ার পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ও রিয়াদুস সালেহীন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং