1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

ধামইরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারলক্ষ টাকা জরিমানা

মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নওগাঁর
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু চোরাকারবারীর ৪ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন। জানা গেছে, ১ ডিসেম্বর সকাল থেকে উপজেলার রসপুর বাজার সন্নিকটে শিমুলতলী সেতুর নিচে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির
কোম্পানী কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল দুপুরে ৮টি মেসি (ট্রাক্টর) ও ১টি ভিকু মেশিন জব্দ করে। বিষয়টি অবগত হয়ে বিকেলে উপজেলা
প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালককে ও জব্দকৃত ট্রাক্টর গুলি আটক দেখতে পান। সেখানে স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালীদের তত্বাবধানেই এমন কার্যক্রম বলে অভিযোগও করেন এলাকাবাসী ও সীমান্তরক্ষাকারী বাহিনীরা।
পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়ীগুলি জিম্মায় নিতে রাজী হইলে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ লক্ষ
টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, এস আই মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব, অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, এম কে জিন্নাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আত্রাই নদীর সেতুর নিচে আবারও কেউ বালু উত্তোলন করলে তাকে কারাবাস করতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং