1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের সাথে আইজিপির সাক্ষাৎ

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৭৪ Time View

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সাথে গতকাল বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের (Office of the United Nations High Commissioner for Human Rights-OHCHR) এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা (Francesca Marotta) দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড (David Lochhead)।
প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করায় ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং