1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন ডিএমপির কমিশনার {জুলাই-আগস্ট-২৪}

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৫৬ Time View

গত জুলাই-আগস্টে বিভিন্ন সময় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের মধ্যে পাঁচজনের পরিবারকে তিন লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর নির্দেশে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোজঁখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।
অনুদানের অর্থ হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে ব্যক্তিগতভাবে কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাঁদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত শনিবার (২৩ নভেম্বর ২০২৪ খ্রি.) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এঁর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় ডিএমপির কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপির নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগিতার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল (২৬ নভেম্বর ২০২৪) ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যে সকল নিহত পুলিশ সদস্যদের পরিবার আর্থিক অনুদান প্রাপ্ত হয়েছেন তারা হলেন- পুলিশ ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টবল খলিলুর রহমান ও কনস্টবল মোঃ শাহিদুল আলম। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত ডিএমপির অন্যান্য সকল পুলিশ সদস্যদের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং