1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ডিবি-ওয়ারী বিভাগ কর্তৃক ৯,৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ হারুন অর রশিদ (৫৩)।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল আনুমানিক ০৫:০৫ ঘটিকায় বারিধারা প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ০৪:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বারিধারা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকাল ০৫:০৫ ঘটিকায় ডিবির টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে হারুনকে গ্রেফতার করে। এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগের মধ্য থেকে ৪৯টি প্যাকেটে মোট নয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতসহ তার সহযোগী পলাতক মো: মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং