1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ডিএমপিতে সিটিটিসি কর্তৃক দুটি অবৈধ অস্ত্র উদ্ধার

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২৬ Time View

গতকাল (২৬ নভেম্বর, মঙ্গলবার) আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি, ডিএমপির একটি আভিযানিক দল জানতে পারে যে, জনৈক মোঃ ফারুক আহমেদ, পিতাঃ মিরন উদ্দিন, ১৫৬/ডি, ব্লক-ডি, শেরশাহ শুরী রোড, মোহাম্মদপুর থানা, ডিএমপি, ঢাকা তার নিজ নামীয় লাইসেন্সকৃত একটি .১২ বোর একনলা বন্দুক গত ২৫/০৮/২৪ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী থানায় জমা না দিয়ে অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছেন। প্রাপ্ত তথ্য মোতাবেক সিটিটিসির আভিযানিক দল উক্ত বাসায় উপস্থিত হয় এবং জানতে পারে যে বন্দুকটির লাইসেন্সধারী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। আভিযানিক দলটি বর্ণিত অস্ত্রটি উদ্ধারপূর্বক জব্দ করে এবং মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে।
একই আভিযানিক দল অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জনৈক মোঃ গোলাম আযম চৌধুরী পিতাঃ মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী, ব্লক-এফ, ৫/৩ লালমাটিয়া, মোহাম্মদপুর থানা, ডিএমপি, ঢাকা তার নিজ নামীয় লাইসেন্স কৃত একটি .১২ বোর দোনলা বন্দুক, নং- ৭৮১৫৬ গত ২৫/০৮/২৪ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী জমা না দিয়ে নিজ হেফাজতে রেখেছেন। প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক দলটি আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় উক্ত বাসায় উপস্থিত হ‌য় এবং জানতে পারে যে, উক্ত অস্ত্রের লাইসেন্সধারী দূর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন। সিটিটিসির আভিযানিক দল বর্ণিত অস্ত্রটি জব্দ করে এবং মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং