1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

গুলশান থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম প্রাইভেটকারসহ গ্রেফতার-১

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৪৬ Time View

রাজধানীর গুলশান থেকে অপহৃত ভিকটিম মোঃ আইয়ুব খানকে উদ্ধার ও মুক্তিপণ দাবিকারী অপহরণকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম রিপন (২৮)।
আজ বুধবার (২৭ নভেম্বর ২০২৪) রাত ১:৩০ ঘটিকায় বনানীর হোটেল শেরাটনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুলশান থানা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ আইয়ুব খান পেশায় একজন ব্যবসায়ী। তিনি গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কেনাকাটা করে প্রাইভেটকার যোগে গুলশানের নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে গুলশান-২ এর ৯৮ নম্বর রোড এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোটরসাইকেল যোগে তার গাড়ি থামায়। তারা গাড়ি থেকে ড্রাইভারকে টেনে হিচড়ে নামিয়ে দেয় এবং ভিকটিম মোঃ আইয়ুব খানকে প্রাইভেটকারসহ অপহরণ করে। পরবর্তী সময়ে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওই দিন ভিকটিমের স্ত্রী সাহিদা আরোবি ওরফে সুমির অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজুর পর ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে তৎপর হয়। এক পর্যায়ে ভিকটিমের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে আসলে রিপনকে বনানীর হোটেল শেরাটনের সামনে থেকে রাত ১:৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর নয় নম্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এসময় অপর অপহরণকারীরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন মুক্তিপণ আদায়ের জন্য ব্যবসায়ী মোঃ আইয়ুব খানকে অপরহণ করেছিল মর্মে স্বীকার করেছে।
গুলশান থানার মামলায় গ্রেফতারকৃত রিপনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং